spot_img

শামীম ওসমান আমার বড় ভাই: আইভী

আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক পাওয়ার পর সরকারদলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীকে শামীম উসমানের অবস্থানের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, উনি আমার বড়ভাই, উনি একজন এমপি। এমপি হওয়ার কারণে উনি প্রচারণায় আসতে পারবেন না। যেহেতু উনি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, শেখ হাসিনার কর্মী সেহেতু উনি নৌকার বাইরে যাবেন না। উনিও কিন্তু নৌকা প্রতীক নিয়েই নির্বাচন করেন। মান-অভিমান, দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতেই পারে কিন্তু সবাইকে আহ্বান জানাব- একসঙ্গে নৌকার জন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশ বিনির্মাণে কাজ করি।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়ার পর তিনি এসব কথা বলেন।

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র ও কাউন্সিলরদের মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।

ডা. সেলিনা হায়াত আইভী বলেন, আমি আওয়ামী লীগ করি বিধায় আমাকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। দল সব দিক চিন্তা করেই আমাকে প্রতীক দিয়েছে।

তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়তো অনেক অভিযোগ করছেন। কিন্তু তিনি যেসব এলাকাতে যাচ্ছেন সব এলাকার রাস্তাঘাট কিন্তু সিটি করপোরেশন করেছে। আমি বলব সত্য কথাটা বলুন। কারণ ভোটের পরে আমরা সবাই একসঙ্গেই থাকব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ