spot_img

নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত গণমিছিল করতে পারবে বিএনপি : পুলিশ

আগামী (৩০ ডিসেম্বর) রাজধানীতে গণমিছিল করার জন্য বিএনপিকে অনুমতি দিয়েছে পুলিশ। তবে গণমিছিল করার জন্য বিএনপিকে রুট নির্দিষ্ট করে দিয়েছে ডিএমপি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

গণমাধ্যমকে তিনি বলেন, বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে এসেছিলেন আমাদের সঙ্গে বৈঠক করতে। আগামী ৩০ ডিসেম্বর তারা তাদের পূর্বঘোষিত দলীয় কর্মসূচি গণমিছিল করতে চান। আমরা সার্বিক বিবেচনায় নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে মগবাজার পর্যন্ত গণমিছিল করার অনুমতি দিয়েছি।

কমিশনার বলেন, বিএনপির দলীয় গণমিছিল কর্মসূচি উপলক্ষে আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা বিশৃঙ্খলা বা অরাজকতার আশঙ্কা করছি না, তারা (বিএনপি) আমাদের সুশৃঙ্খল গণমিছিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরও যদি কেউ বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করে বা করা হয় তাহলে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ