spot_img
spot_img

পাবজিতে আসক্ত হয়ে পরিবারের সব সদস্যকে গুলি করে হত্যা করল কিশোর!

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অনলাইনে পাবজি খেলায় আসক্ত হয়ে পরিবারের সব সদস্যকে গুলি করে হত্যা করেছে ১৪ বছর বয়সী এক কিশোর।

শুক্রবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানায় পাক সংবাদমাধ্যম ডন।

পুলিশ জানায়, লাহোরের কানহা এলাকায় গত সপ্তাহে স্বাস্থ্যকর্মী নাহিদ মুবারক (৪৫), তার ছেলে তৈমুর (২২), দুই কন্যা বয়স ১৭ ও ১১ বছর এদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডের পর ওই পরিবারে একমাত্র জীবিত ছিলো নাহিদ মুবারাকের ১৪ বছর বয়সী কিশোর ছেলে। পাবজি আসক্ত কিশোর এই গেমের কারণে তার মা, ভাইবোনকে হত্যার কথা স্বীকার করেছে। অনলাইনে দীর্ঘ সময় ধরে গেম খেলার কারণে ওই কিশোরের কিছু মানসিক সমস্যা দেখা দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পড়াশুনায় মনযোগ না দেওয়ায় ও পাবজি বেশি খেলায় প্রায় ছেলেকে বকাঝকা করতেন নাহিদ। ঘটনার দিন নাহিদ ছেলেকে বকাঝকা দেয়। এরপর ওই কিশোর মায়ের আলমারি থেকে পিস্তল বের করে এনে তার মাকে এবং তিন ভাইবোনকে ঘুমের মধ্যে গুলি করে হত্যা করে। পরের দিন সকালে ওই কিশোর অ্যালার্ম বাজায়। এরপর প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ আসলে ওই কিশোর বলে সে বাড়ির উপর তলায় ছিল এবং তার পরিবারকে যে হত্যা করা হয়েছে সে সম্পর্কে কিছু জানে না।

পুলিশ জানায়, নাহিদ তার পরিবারের সুরক্ষার জন্য লাইসেন্স করা পিস্তল কিনেছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ