spot_img
spot_img

আমেরিকায় সেতু ধসে আহত ১০

আমেরিকায় একটি সেতু ধসে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) পিটসবার্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্ধারিত সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় সময় সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে। ভেঙে পড়ে বরফে আচ্ছন্ন ব্রিজের স্প্যান। সেসময় পড়ে যায় বেশ কয়েকটি গাড়ি।

ডোন ফুটেজে দেখা যায়, উল্টে কিংবা পড়ে আছে সেগুলো। আশপাশের এলাকায় বেশ কিছু স্থানে গ্যাস লাইনে লিকেজ তৈরি হওয়ারও খবর পাওয়া গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানায় কর্তৃপক্ষ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ