spot_img

করোনা: বিশ্বব্যাপী একদিনে আক্রান্ত ৩৪ লাখ ৮ হাজার

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কমলেও মৃত্যু সামান্য বেড়েছে। এদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৮ হাজার ১১৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ৩২৪ জনের।

শনিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৩৭ কোটি ৩ লাখ ২১৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৬৮ হাজার ১৫ জনে। আর সুস্থ হয়েছে ২৯ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ১৭৪ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৫২ লাখ ৭১ হাজার ৪০২ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৫ হাজার ৬৬১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৮ লাখ ৫৪ হাজার ৮৫১ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ২১৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছে ২ কোটি ৫০ লাখ ৪০ হাজার ১৬১ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২৫ হাজার ৯৪৮ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে এক কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ২২৭ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ৩০ হাজার ২৭৮ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে এক কোটি ৬৩ লাখ ৩৩ হাজার ৯৮০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৩১৭ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ