বিশ্ব খাদ্য কর্মসূচির একটি নতুন সমীক্ষায় দেখা গেছে উত্তর ইথিওপিয়ার তিনটি সংঘাত-আক্রান্ত অঞ্চলে রেকর্ড সংখ্যক ৯০ লক্ষ মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে।
২০২০ সালের নভেম্বরে সংঘাত শুরু হওয়ার আগে টিগ্রায়তে পরিচালিত জাতিসংঘের একটি সমীক্ষায় দেখা গেছে যে ৯৩ শতাংশ জনসংখ্যার পর্যাপ্ত খাবার ছিল। এখন যুদ্ধের প্রায় ১৫ মাস পরে জাতিসংঘ রিপোর্ট করেছে যে ৮৩ শতাংশ জনসংখ্যা খাদ্যের অভাবে রয়েছে, প্রায় ৪০ শতাংশ প্রচন্ড ক্ষুধায় ভুগছে।
বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিবেদনে বলা হয়েছে, টিগ্রায়তে পাঁচ বছরের কম বয়সী ১৩ শতাংশ শিশু এবং সমস্ত গর্ভবতী এবং বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের অর্ধেক অপুষ্টিতে ভুগছে।
বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র টমসন ফিরি বলেন, সঠিক পুষ্টির অভাবের কারণে নবজাত শিশুর কম ওজন কম হচ্ছে এবং মাতৃমৃত্যু ঘটছে।
ফিরি আরও বলেন, ডব্লিউএফপি অনুমান করে যে, উত্তর ইথিওপিয়ার সঙ্কট-আক্রান্ত পরিবারগুলি গত মাসগুলিতে তাদের ক্যালরির চাহিদার ৩০ শতাংশেরও কম পেয়েছিল, যা মানুষকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে।
তিনি বলেন, মানবিক খাদ্য সহায়তা কমপক্ষে ২০২২ সালের পুরো সময় জুড়ে প্রয়োজন।
সূত্র: ভয়েস অব আমেরিকা










