spot_img

ইসি গঠন আইন নিয়ে জাপার সংবাদ সম্মেলন শুরু হবে আজ বিকেলে

নির্বাচন কমিশন (ইসি) গঠন আইন নিয়ে দলীয় অবস্থা তুলে ধরতে সংবাদ সম্মেলনে ডেকেছে জাতীয় পার্টি (জাপা)।

শনিবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরবেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, আগামীকাল (শনিবার) বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ বিল-২০২২ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।

এছাড়া সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ