spot_img
spot_img

তাইওয়ান ইস্যুতে আমেরিকার সঙ্গে সংঘাতের সম্ভাবনা রয়েছে: চীন

আমেরিকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ছিন ক্যাং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাইওয়ান ইস্যুতে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা তাইওয়ানের কর্মকর্তাদের দিয়ে স্বশাসিত ভূখণ্ডটির স্বাধীনতা দাবি করানোর প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য এই সংঘাত দেখা দিতে পারে।

সম্প্রতি রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল পাবলিক রেডিও বা এনপিআর-কে দেওয়া সাক্ষাৎকারে চীনা রাষ্ট্রদূত এসব কথা বলেন।

ছিন ক্যাং বলেন, চীন ও আমেরিকার মধ্যে তাইওয়ান ইস্যু হচ্ছে সবচেয়ে বড় বারুদের বাক্স।

ছিন ক্যাং আরও বলেন, যদি তাইওয়ানের কর্মকর্তারা আমেরিকার দ্বারা উৎসাহী হয়ে ওঠেন এবং স্বাধীনতার জন্য ভুল পথে পা বাড়ান তাহলে আমেরিকা ও চীনের মতো বড় দুটি দেশ সামরিক সংঘাতে জড়িয়ে পড়বে বলেই ধারণা করা যায়। এজন্য সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে তিনি আমেরিকার প্রতি আহ্বান জানান।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ