spot_img

করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২১, আক্রান্ত ১০৩৭৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১০ হাজার ৩৭৮ জনের শরীরে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩২৯ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জন।

শনিবার (২৯ জানুয়ারি) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ৩৭৩টি। শনাক্তের হার ৩১.১০ শতাংশ। এদিন সুস্থ হয়েছে আরও ১ হাজার ১০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ জন।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছে সর্বোচ্চ ১২ জন। এছাড়া চট্টগ্রামে ২, রাজশাহীতে ১, খুলনায় ২, বরিশালে ১, রংপুরে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ