spot_img
spot_img

সরকারের পতন ঘটাতে ছাত্রদলই যথেষ্ট: আব্দুস সালাম আজাদ

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন সরকারের পতন ঘটাতে ছাত্রদলই যথেষ্ট।

শুক্রবার (২৮ জানুয়ারি) মুন্সীগঞ্জ লৌহজংয়ের হাঁড়িদিয়ার নিজ বাসভবনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত নিরলসভাবে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সব ধরনের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করে আসছে। আগামীতেও জননেতা তারেক রহমানের নেতৃত্বে এই ছাত্রদল বর্তমান অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনবে। আমরা বিশ্বাস এই নীশিরাতের অবৈধ সরকারের পতন ঘটাতে ছাত্রদলই যথেষ্ট।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পর দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব রক্ষা ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য এই জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন। অতীতের মতো আগামী দিনেও ছাত্রদল বিএনপির ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ধলু, লৌহজং উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের কার্যকরী সদস্য জুয়েল শিকদার, গাঁওদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মান্নান শেখ, লৌহজং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ্, খিদিরপাড়া ইউনিয়ন যুবদল নেতা অভি শেখ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ