spot_img
spot_img

তিস্তা নদী ঘিরে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলের উন্নয়নে বেশ আন্তরিক। আমরা তারই নির্দেশনায় কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, তিস্তা নদী ঘিরে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সাড়ে ৮ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা নিয়েছে। এটি বাস্তবায়ন হলে তিস্তাপাড় তথা রংপুর বিভাগের যথেষ্ট উন্নতি ঘটবে।

শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট শেখ শফি উদ্দিন কমার্স কলেজে ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে। এরই অংশ হিসেবে মোগলহাট স্থলবন্দর চালু হলে উভয় দেশের বাণিজ্যের প্রসার ঘটবে। বন্ধ থাকা এ স্থলবন্দর চালু করারও পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি আরও বলেন, লালমনিরহাটের ব্র্যান্ডিং ফসল ভুট্টার চাষাবাদ ব্যাপক। তাই এ জেলায় ভুট্টাজাত শিল্পকারখানা প্রতিষ্ঠার কাজ চলছে। সেই সঙ্গে জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজও চলমান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ