প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২-এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদ।
শনিবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মুহাম্মাদ তারিক মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে মহান জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২- এ তার সদয় সম্মতি প্রদান করেছেন।










