spot_img
spot_img

কুড়িগ্রামে ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

কুড়িগ্রামে গত দুইদিন ধরে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। জেলার তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) জেলার রাজারাহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস এই তথ্য জানায়।

এদিকে, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম। অতিরিক্ত ঠাণ্ডায় ঘর থেকে বের হতে পারছেন না অনেকেই। সকাল থেকে কুয়াশার সাথে মাঝারি শৈত্যপ্রবাহে যানবাহনে হেড লাইট জ্বালিয়েও চলতে দেখা যায়।

মানুষের পাশাপাশি গবাদি পশুরাও পড়েছে শীতকষ্টে। অতিরিক্ত ঠান্ডার প্রকোপে দেখা দিয়েছে সর্দি কাশিসহ নানা ঠান্ডাজনিত রোগ। সদ্য বেড়ে ওঠা আলু ক্ষেতে ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ