বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

গত ২৪ ঘন্টায় ২১৫ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল; সর্বমোট শহীদ ২৬,৬৩৭

গত ২৪ ঘন্টায় ২১৫ ফিলিস্তিনিকে হত্যা করলো বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সোমবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে একথা জানায় গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলী দখলদারদের হামলায় গত ২৪ ঘন্টায় ২১৫ ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন এবং আহত হয়েছেন ৩০০ জন। এছাড়া অসংখ্য ফিলিস্তিনি ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছেন। আধুনিক ও পর্যাপ্ত সরঞ্জামের অভাবে তাদের পর্যন্ত পৌঁছা সম্ভব হচ্ছে না।

বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইলের ধ্বংসাত্মক হামলায় শাহাদাত বরণকারীর সংখ্যা ২৬ হাজার ৬৩৭ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৬৫ হাজার ৩৮৭ জনে।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ