পাকিস্তানের পতাকাবাহী ২০টি জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। এমনটাই দাবি করেছে পাকিস্তান। এ বিষয়ে ইরানের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। ইসলামাবাদ একে আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ জ্বালানি সংকট নিরসনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।
শনিবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বার্তায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ তথ্য জানিয়ছেন।
তিনি বেলন, এই চুক্তির আওতায় প্রতিদিন দুটি করে জাহাজ পারাপার হবে। তিনি ইরানের এই সিদ্ধান্তকে ‘শান্তির বার্তা’ হিসেবে উল্লেখ করেন। বলেন, এটি উত্তেজনাপূর্ণ অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে এটা। তিনি একে ‘স্বাগত ও গঠনমূলক পদক্ষেপ’ হিসেবেও অভিহিত করেন।
উল্লেখ্য তিনি তার পোস্টে সরাসরি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির উদ্দেশ্যে বক্তব্য দেন। এতে বোঝা যায়, যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত ইসলামাবাদ এই চুক্তিকে কেবল দ্বিপাক্ষিক শিপিং চুক্তি হিসেবে দেখছে না।
সূত্র: আল জাজিরা










