spot_img

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর বক্তব্যকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

রোববার (২৯ মার্চ) সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের সদস্যরা তর্কে জড়িয়ে পড়লে সংসদ কক্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনি বসুন, মাননীয় সংসদ সদস্য আপনারা বসুন। দ্য ম্যাটার অলরেডি বিন ডিসাইডেড।”

তার আহ্বানের পর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ