ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে আমেরিকা নিয়ন্ত্রিত আল-বালাদ বিমান ঘাঁটিতে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (২৮ এপ্রিল) আল-বালাদ বিমানঘাঁটিতে ওই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, বিমান ঘাঁটিতে হামলার সময় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পরিচয় প্রকাশে অনিচ্ছুক ইরাকের একটি সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
সংগঠনটি দাবি করেছে, আল-বালাদ বিমানঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদের লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে এবং নিখুঁতভাবে ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
সম্প্রতি কেমিকেজ নামের এই অত্যাধুনিক ড্রোন ইরাকের ওই সংগঠনটির হাতে পড়েছে। সম্ভবত সেটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জন্য প্রথম ব্যবহার করা হলো। এই সংগঠনটি ইরাকে মার্কিন সেনা উপস্থিতির তীব্র বিরোধী।
এক সপ্তাহ আগে এই বিমানঘাঁটি হামলার শিকার হয়। সে হামলায় ইরাকের দুই সেনা আহত হয়েছিল তবে মার্কিন সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।












