spot_img
spot_img

বসুন্ধরার এমডি আনভীরের আগাম জামিন শুনবেন না হাইকোর্ট

হাইকোর্ট জানিয়েছে, সুপ্রিম কোর্টের বিধি ও চলমান সর্বাত্মক লকডাউনে সরকারি বিধিনিষেধের কারণে এ মুহূর্তে কোনো ধরনের আগাম জামিন শোনা যাবে না।

আজ বৃহস্পতিবার এ অভিমত প্রকাশ করেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ।

বেঞ্চটির আজকের কার্যতালিকায় মোসারাত জাহান ওরফে মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের আগাম জামিন আবেদনটি ১৪ নম্বর ক্রমিকে ছিল।

এর আগে গতকাল বুধবার ওই মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন আনভীর।

গত ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাতের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এ মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ