ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংঘর্ষের মামলায় মুফতী হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী ও মুফতী ফয়সাল মাহমুদ হাবিবীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জসিম শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
এদিন তাদের আদালতে হাজির করে পল্টন থানার মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল বুধবার (২৮ এপ্রিল) রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে মুফতী হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকে গ্রেফতার করা হয়।
একই দিন ডেমরা থেকে বিকেল ৪টার দিকে মুফতী ফয়সাল মাহমুদ হাবিবীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।












