পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, জাতির দোয়া করা উচিত যে আমরা যেন ইকবালের শাহীনের মতো উড়তে পারি এবং আমাদের স্বাধীনতার পথে বাঁধা হয়ে দাঁড়ানো শিকল ভেঙে দিতে পারি।
নিজ বাসভবন বানি গালায় গত রাতে দোয়া মাহফিলে বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন পাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা তারিক জামিল।
ইমরান বলেন, ২৭ রমজান পাকিস্তানের জন্ম হয়েছে। স্বপ্ন ছিল পাকিস্তানকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা, দেশকে মদিনা ধাঁচের রাষ্ট্রে পরিণত করা।
তিনি বলেন, সম্মান-অসম্মান আল্লাহ নিজের হাতে রেখেছেন, মানুষের রিজিক আল্লাহ হাতে রেখেছেন। তাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে অন্য কারো কাছে মাথা নত করতে হয় না।
ইমরান খান বলেন, আজ আমাদের ওপর বাহির থেকে পুতুল সরকার চাপিয়ে দেওয়া হয়েছে।
সূত্র : এআরওয়াই নিউজ











