spot_img
spot_img

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করবে : আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি

শনিবার (২৯ এপ্রিল) সিলেট জেলা পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়কালে এসব কথা বলেন তিনি।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, আমি বিশ্বাস করি, আমাদের যে জনবল, প্রশিক্ষণ ও সক্ষমতা রয়েছে। তাতে আইনশৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। কেউ বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করলে, সেটা মোকাবিলা করার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। দীর্ঘদিন ধরে আমরা নির্বাচনে কাজ করে আসছি। নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা ও প্রশিক্ষণ পুলিশের রয়েছে। নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকি। তাই নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করবে।

তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে কাজ করছি। প্রতিটি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত পরশুদিনও বেশকিছু অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ