spot_img
spot_img

দেশের বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে শেখ হাসিনা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এদেশকে ধ্বংস করে গেছে আর শেখ হাসিনা একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। তাই শেখ হাসিনার সাফল্যে অনেকে হিংসা করে।

শনিবার (২৯ এপ্রিল) দলের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণ আন্দোলন নিয়ে পথ হারা পথিকের মতো ব্যর্থ হয়েছে বিএনপি। আন্দোলনে হেরে গেলে নির্বাচনে জয় লাভ করা যায় না। তারা বিভিন্ন জোট করে গণ আন্দোলন রচনার ব্যর্থ চেষ্টা করেছে। প্রকৃতপক্ষে আন্দোলন মানুষ দেখতে পায়নি। কারণ, জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলন হতে পারে না।

আগামী নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমাদের নির্বাচন আমাদের গণতান্ত্রিক উপায়ে হবে। অন্য দেশের পরামর্শে হবে না। অন্যদেশের নির্বাচন নিয়ে আমাদের হস্তক্ষেপ নেই, তাহলে বাংলাদেশের নির্বাচন নিয়ে কেন অন্য দেশের মাথাব্যথা থাকবে?

তিনি আরও বলেন, বিএনপির মাথায় এখনও তত্ত্বাবধায়ক সরকারের ভূত। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এখন হিমাগারে। আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্বাচন করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ