spot_img
spot_img

৭৯ কেন্দ্রে হজ্বযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়া হবে

চলতি মৌসুমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্বযাত্রীদের সারা দেশে ৭৯টি কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা এবং টিকা দেওয়া হবে।

শনিবার স্বাস্থ্য পরীক্ষা এবং মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণের তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এই কার্যক্রম সম্পন্ন করার পর হজ্বযাত্রীদের স্বাস্থ্য সনদ নিজ নিজ সংগ্রহে রাখতে বলা হয়েছে। মূলত বিমানবন্দরে এই সনদ দেখাতে হবে।

স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়ার নির্ধারিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- ঢাকা ছাড়া সব জেলার সিভিল সার্জনের কার্যালয় (৬৩ জেলার)। এছাড়াও রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতাল, রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, ঢাকা ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল।

এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে হজ্বযাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে পারবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ