spot_img

বগুড়ায় দফায় দফায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

বগুড়ার গাবতলীতে দফায় দফায় চলছে আওয়ামী লীগ ও বিএনপি’র সংঘর্ষ। এ সংঘর্ষে এখন পর্যন্ত আওয়ামী লীগের পাঁচজন ও বিএনপি’র দুইজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন হারুনর রশিদ নামে বিএনপি’র এক কর্মী।

রোববার (২৯ মে) সকালে বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে মিছিল করার সময় বিএনপি’র সমর্থকদের সঙ্গে ইট-পাটকেল বিনিময় হয়।

এরপর থেকেই উভয়পক্ষের মধ্যে ব্যাপকভাবে উত্তেজনা দেখা দেয় এবং উভয় দলের সমর্থকরা লাঠিসোটা নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।

এসময় আওয়ামী লীগের পাঁচজন এবং বিএনপি’র দুইজন কর্মী আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ