spot_img
spot_img

দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

বিশ্বে দূষিত শহরের তালিকায় সম্প্রতি রাজধানী ঢাকা কিছুটা ভালো অবস্থানে থাকলেও আজ ফের শীর্ষে উঠেছে এসেছে।

সোমবার (২৯ মে) সকাল ৮টা ৪৫ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৬৯ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া একই ১৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১৫৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চিলির সান্তিয়াগো।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ