spot_img
spot_img

এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রজব তাইয়েব এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৯ মে) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, রোববার (২৮ মে) কেমাল কিলিচদারোগলুকে হারিয়ে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোগান। নির্বাচনে এরদোগান পেয়েছেন ৫২ দশমিক ১৬ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট।

এদিকে, তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। এর মধ্যে রয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও সৌদির বাদশাহ সালমান।

এ ছাড়া এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন আর্মেনিয়া, সুইডেন, ইসরায়েল, ফিলিস্তিনি, ইরান, লিবিয়া, হাঙ্গেরি, আজারবাইজান, সুদান, সার্বিয়া, পাকিস্তান, ভেনেজুয়েলা, আমিরাত, ব্রাজিল, আর্জেন্টিনা ও আফগানিস্তানের রাষ্ট্রপ্রধানরাও।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ