spot_img
spot_img

রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি সই করেছে আফগান সরকার

রাশিয়ার সঙ্গে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ে একটি চুক্তি সই করেছে আফগান সরকার। মস্কো অঞ্চলে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে বুধবার সন্ধ্যায় এই চুক্তি সই হয়। চুক্তিতে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু ও আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ সই করেন।

এ সময় মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ বলেন, “রাশিয়ার সঙ্গে যোগাযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আফগানিস্তান ও রাশিয়ার দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং আমরা এই পথে এগিয়ে যেতে চাই। আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ করেছি।”

সের্গেই শোইগু বলেন, পশ্চিমা দেশগুলোর উচিত আফগানিস্তানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা এবং দুই দশকের সামরিক উপস্থিতির পর দেশটির পুনর্গঠনের দায়িত্ব গ্রহণ করা।

তিনি বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, পশ্চিমা দেশগুলোর উচিত আফগানিস্তানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা, আফগানিস্তানে তাদের ২০ বছরের উপস্থিতির দায় সম্পূর্ণভাবে স্বীকার করা এবং সংঘাত-পরবর্তী দেশটির পুনর্গঠনের ভার বহন করা।”

কাবুলের সঙ্গে মস্কোর যোগাযোগ বৃদ্ধির ধারাবাহিকতায় এই চুক্তি হলো। সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইমারাতে ইসলামিয়ার মধ্যে যোগাযোগ ক্রমেই বাড়ছে।

এর আগে চলতি মাসে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার নিরাপত্তা পরিষদের সচিবদের বৈঠকে শোইগু বলেন, রাশিয়া তালেবানের সঙ্গে সংলাপ প্রতিষ্ঠা করেছে এবং তাদের সঙ্গে একটি “পূর্ণাঙ্গ অংশীদারত্ব” গড়ে তুলছে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img

সর্বশেষ