spot_img

আরও এক বাংলাদেশি হজযাত্রীর ইন্তেকাল

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নাম মো. আব্দুল গফুর মিয়া (৬১)। টাঙ্গাইল জেলার বাসিন্দা আব্দুল গফুর মক্কার আল-মুকাররমায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পাসপোর্ট নম্বর- BY0062202।

এ নিয়ে সৌদিতে হজ পালনে গিয়ে সাত বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ৫ জন, নারী ২ (মক্কায় ৫ জন ও মদিনায় ২ জন মারা গেছেন)।

বৃহস্পতিবার (২৯ জুন) হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত ৪৪ হাজার ২৩৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৮৪৮ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ