spot_img
spot_img

পোস্তগোলা ব্রিজে আর টোল নেওয়া হবে না

হাইকোর্টকে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আগামী ১ জুলাই থেকে রাজধানীর পোস্তগোলা ব্রিজে কোনও যানবাহন থেকে টোল নেওয়া হবে না। এখন থেকে টোল প্রদান না করেই ব্রিজটি ব্যবহার করতে পারবে সাধারণ জনগণ।

বুধবার (২৯ জুন) সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান এ তথ্য জানান।

কাজী মাঈনুল হাসান বলেন, আগামী ১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজে কোনও যানবাহন থেকে টোল নেওয়া হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। হাইকোর্টকে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মা সেতুকে কেন্দ্র করে টোল দিতে হবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। মূলত টেন্ডারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও পোস্তগোলা ব্রিজ থেকে টোল আদায় করা হচ্ছিল। এ কারণে রাষ্ট্রপক্ষ থেকে টোল আদায় বন্ধে হাইকোর্টে আবেদন করা হয়।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগ হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনটি বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এফিডেভিট আকারে দাখিল করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ