spot_img
spot_imgspot_img

হিলিতে প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ১০ টাকা

দিনাজপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, মোকামে দাম বাড়ায় বেড়েছে পেঁয়াজের দাম।

জানা যায়, ঈদুল আযহাকে সামনে রেখে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় জেলা পাইকারি ও খুচরা বাজারে শুধু দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৫ টাকা এবং পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগে একই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হয়েছে প্রতি কেজি ৩৫ টাকা ও পাইকারি বাজারে ৩০ টাকা করে।

দিনাজপুর বাহাদুর বাজারে পেঁয়াজ কিনতে আসা নাইম ইসলাম নামে এক ক্রেতা গণমাধ্যমকে বলেন, সামনে কোরবানির ঈদ। এর আগেই বাজারে পেঁয়াজের দাম বাড়া শুরু হয়েছে। গত সপ্তাহে এক কেজি পেঁয়াজ ৩০ টাকা দিয়ে কিনেছিলাম। সেটা আজ কিনলাম ৪০ টাকা দিয়ে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ