spot_img

শিক্ষকদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার: মোমিন মেহেদী

বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাধারণ মানুষের পাশপাশি শিক্ষকদের নিরাপত্তা দিতেও সরকার ব্যর্থ হচ্ছে।

বুধবার (২৯ জুন) সকাল ১০টায় তোপখানা রোডে দলীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান বলেন, বন্যাক্রান্ত ১৪টি জেলায় লাখ লাখ মানুষ সহায়তার আশায় পথ চেয়ে আছে। কিন্তু তাদের পাশে না দাঁড়িয়ে একের পর এক উৎসব হচ্ছে। আইন হচ্ছে কিন্তু শিক্ষক হত্যা ও শিক্ষকদের ওপর হামলা বন্ধ হচ্ছে না। বরং দেশে শান্তি-সমৃদ্ধি ফিরিয়ে আনতে অনতিবিলম্বে আইনের শাসন প্রতিষ্ঠার সময় এসেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ