spot_img

পদ্মা সেতুর বিরোধিতাকারীদের মুখে চুনকালি পড়েছে: রওশন এরশাদ

পদ্মা সেতুর বিরোধিতাকারীদের মুখে চুনকালি পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

বুধবার (২৯ জুন) জাতীয় সংসদে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক কথা হয়েছিল। এটি সত্যি সত্যি বাস্তবায়িত হয়েছে। এটা শুধু সেতু নয়, এটি সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক। এটি সত্যিই প্রশংসার দাবি রাখে। এজন্য প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিন্দন জানাই।

তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক কথা হয়েছে। এখন সবারই মুখে চুনকালি পড়েছে। সবার মুখ বন্ধ হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ