spot_img
spot_imgspot_img

ইউরোপ-আমেরিকার সঙ্গে প্রতিযোগিতায় যেতে আমরা প্রস্তুত: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে আমেরিকা ও ইউরোপের যে একচেটিয়া আধিপত্য বিরাজ করছে, তার অবসানে প্রতিযোগিতায় নামতে রাশিয়া প্রস্তুত।

বৃহস্পতিবার (২৯ জুন) রাজধানী মস্কোতে রাশিয়াভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক গবেষণা সংস্থা এজেন্সি ফর স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভসের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

পুতিন বলেন, বিশ্বে কোনো প্রকার একচেটিয়া আধিপত্য চিরস্থায়ী নয়। আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্যে পশ্চিমা কোম্পানিগুলোর একচেটিয়া আধিপত্য চলছে। এমনকি রাশিয়ার বিভিন্ন অভ্যন্তরীণ খাতেও এসব কোম্পানি এখন পর্যন্ত বেশ শক্তিশালী অবস্থায় রয়েছে। তবে তাদের এই আধিপত্য আর খুব বেশিদিন থাকবে না।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আমেরিকা ও ইউরোপের জারি করা বিভিন্ন নিষেধাজ্ঞা, রুশ কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, তা রুশ অর্থনীতিকে ভেঙে ফেলতে পারেনি, এটা ইতোমধ্যে প্রমাণিত; বরং নিষেধাজ্ঞার আঘাত আমরা কাটিয়ে উঠছি এবং আমাদের বিভিন্ন কোম্পানি ও ব্যবসায়ী সংগঠনগুলো ইতোমধ্যে তার প্রমাণ রাখতে সক্ষম হয়েছে।

প্রেসিডেন্ট বলেন, আমাদের ধাপে ধাপে এগোতে হবে। প্রথম ধাপে রাশিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন খাতে পশ্চিমা কোম্পানি ও ব্যবসায়ীদের প্রভাব খর্ব করতে হবে এবং দ্বিতীয় ধাপে এগোতে হবে বৈশ্বিক অর্থনীতির দিকে। প্রাথমিকভাবে কমনওয়েলথ জোট, সংহাই করপোরেশন ও ব্রিকস জোটে আমাদের যেসব বন্ধু রাষ্ট্র রয়েছে, তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন এবং বিনিয়োগের হার বাড়াতে পারি।

রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতিতে পশ্চিমা কোম্পানিগুলোর আধিপত্য খর্ব করার ওপর দেশটির সরকার বিশেষ ভাবে গুরুত্ব দিচ্ছে এবং তার ইতিবাচক ফলাফলও পাওয়া যাচ্ছে উল্লেখ করে পুতিন আরও বলেন, আমরা চাই রুশ কোম্পানিগুলো আমাদের ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য, প্রযুক্তি ও পরিষেবার উৎপাদন বৃদ্ধি করুক। একমাত্র তাহলেই আমাদের প্রাথমিক লক্ষ্য অর্জন হবে।

সূত্র : আরটি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ