দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে পাচার হয়ে ভারতে ঢুকছে পদ্মার ইলিশ।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, পশ্চিমবঙ্গের বাজারে ইলিশের আকালের জেরে পাচারকারীদের কাছে পাচারের অন্যতম উপাদান হয়ে উঠেছে বাংলাদেশের পদ্মার ইলিশ।
হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে পাচার হয়ে পদ্মার ইলিশ ঢুকছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে। হাত বদলে সেই ইলিশের দাম দাঁড়াচ্ছে ১,৮০০-২,০০০ রুপি।
তবে চোরাপথে আসা ইলিশ খোলাবাজারে সাধারণত বিক্রির ঝুঁকি নিতে চান না ব্যবসায়ীরা। মূলত পাচারকারীদের সঙ্গে বিশেষভাবে যোগাযোগের মাধ্যমে মেলে এই বাংলাদেশি ইলিশ।











