আজ শনিবার (২৯ জুলাই) বিএনপির রাজধানীর প্রবেশপথে অবস্থান কর্মসূচি দিয়েছে। এদিন নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেওয়ার কথা জানিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে সে অবস্থান থেকে সরে এসেছে দলটি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, তারা সকাল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ ঢাকার প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট কার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান করছেন।
ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, আইনের প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি স্থগিত করলেও বিরোধীরা মাঠে নামলে বসে থাকবেন না তারাও। কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে দাঁতভাঙা জবাব দিতে সতর্ক অবস্থানে থাকবেন তারা।
এর আগে গতকাল শুক্রবার বিএনপি ও সমমনা দলগুলো ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়। এর বিপরীতে আওয়ামী লীগ ও তাদের সমমনা দলের পক্ষ থেকে প্রথমে অবস্থান কর্মসূচি এবং পরে সতর্ক পাহারায় থাকার কর্মসূচি ঘোষণা করা হয়।
তবে কোনো দলকেই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।










