spot_img

নেতা-কর্মীদের বিভ্রান্ত করার জন্য ফল পাঠানোর এই নাটক: আমানউল্লাহ আমান

দুপুরে রাজধানীর গাবতলীতে দলীয় কর্মসূচি পালনকালে আহত হয়ে হাসপাতালে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। সেখানে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রতিনিধি দল। তারা আমানউল্লাহ আমানের জন্য একটি ফলের ঝুড়িও নিয়ে যান।

আজ শনিবার (২৯ জুলাই) বিকেলে হাসপাতাল থেকে বের হয়ে একটি গাড়িতে আমানউল্লাহ আমান ফেসবুক লাইভে এসে কথা বলেন।

তিনি বলেন, আহত অবস্থায় হাসপাতালে থাকার সময় ওষুধ দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। এমন সময় কে বা কারা তাকে দেখতে এসেছিল এবং ফলের ঝুড়ি দিয়ে গেছে তা তিনি বুঝতে পারেননি।

তিন আরও বলেন, চলমান আন্দোলনে তার ভূমিকার পিঠে ছুরি মারার জন্য, নেতা–কর্মীদের বিভ্রান্ত করার জন্য এই নাটক সাজানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আমানউল্লাহ আমান বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই আন্দোলনে আছি। এতে মৃত্যু হলও পিছপা হব না। এ বিষয়ে নেতা–কর্মীদের বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ