spot_img

বিএনপির ১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে: রিজভী

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে টানা ১৭ বছরের সংগ্রামের মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বাক্-স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৭ বছর ধরে আন্দোলন হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত আন্দোলনের প্রেক্ষিতেই একটি শক্তিশালী গণআন্দোলনের ভিত্তি তৈরি হয়েছিল। সেই আন্দোলনের ভিত্তির ওপর দাঁড়িয়েই ছাত্র-ছাত্রী, শ্রমিক ও সাধারণ মানুষের গণজাগরণ সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদের পতন ঘটে।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এর চূড়ান্ত পরিণতি ঘটে ৫ আগস্ট, যেদিন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের অবসান হয়। মাত্র ৩৬ দিনের মধ্যেই শেখ হাসিনার পতন ঘটেছিল।

তিনি বলেন, এ উপলক্ষে আগামী ৪ আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি)-এ বিএনপির উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান এবং সভাপতিত্ব করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ