spot_img

আওয়ামী লীগ উদার মানবতাবাদী ও অসাম্প্রাদায়িক আদর্শের রাজনীতি করে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ যে আদর্শের রাজনীতি করে, তা উদার মানবতাবাদী, অসাম্প্রাদায়িক রাজনীতি। সেই রাজনীতির বিরোধিতা করা ভিন্ন ধারার রাজনীতির মূল উদ্দেশ্য ও লক্ষ্য। তাদের নিজস্ব কোন আদর্শিক অবস্থান নেই। বঙ্গবন্ধু এই অপরাজনীতির বিপক্ষে দাঁড়িয়ে মানুষের অধিকারের পক্ষে, অসাম্প্রদায়িক গণতন্ত্রের পক্ষে রাজনীতি করেছেন।

সোমবার (২৯ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলা যায়নি, তিনি শুধু বাংলা নয়, আজ সারা বিশ্বময়।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি ছিলো শোষিতের পক্ষে। সাম্রাজ্যবাদী ও পরাজিত শক্তি স্বাধীন বাংলাদেশকে মেনে নিতে পারেনি তাই তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর রাজনীতির বিপরীত ধারা সামরিক স্বৈরাচার,অপরাজনীতি,ধর্মকে ক্ষুদ্র ও হীনস্বার্থে ব্যবহার করার রাজনীতি। রাজনীতি একটি ইতিবাচক বিষয়। কিন্তু রাজনীতির এই ভিন্ন ধারায় আদর্শিক কিছু খুঁজে পাওয়া যায়না।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ