spot_img

রাতের অন্ধকারে নয়, দিনের আলোতেই আওয়ামী লীগকে প্রতিহত করা হবে: গয়েশ্বর

রাতের অন্ধকারে নয়, দিনের আলোতেই আওয়ামী লীগকে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে যশোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাঁচি-মরি, জনগণের জন্য গণতন্ত্রের আন্দোলন চলবে। দমন নিপীড়ন করে এ আন্দোলন ঠেকানো যাবে না।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে বিএনপির কর্মসূচিতে হামলা, স্থানীয় বিএনপি নেতাদের বাড়ি ও দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ