spot_img
spot_img

ইমরান খানের ভাষণ প্রচারের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণ সরাসরি সম্প্রচারের ওপর দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা স্থগিত করে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।

সোমবার (২৯ আগস্ট) ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনুল্লাহ এই আদেশ দেন।

এক নারী বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ এনে ইমরান খানের বক্তব্য সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে পেমরা।

এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টের পিটিশন দায়ের করেন ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার আলি জাফর।

শুনানিতে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনুল্লাহ বলেন, তিনি মনে করেন পেমরার এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। তাই পেমরা যেন এমন একজনকে নিয়োগ দেয় যিনি আদালতে পেমরার ওই নিষেধাজ্ঞার ন্যায্যতা প্রমাণ করতে পারবেন।

গত ২০ অগাস্ট ইসলামাবাদের এক সমাবেশে নিজের চিফ অফ স্টাফ শাহবাজ গিলের গ্রপ্তার ও রিমান্ড আদেশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ইমরান খান। এসময় তিনি রিমান্ড মঞ্জুর করা নারী বিচারক ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিযোগ করেন।

ওই বক্তব্যের জেরে পুলিশ ইমরানের বিরুদ্ধে মামলা করে এবং পেমরা তার বক্তব্য সরাসরি সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

সোমবারের ইসলামাবাদ হাইকোর্টে শুনানিতে ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার আলি জাফর বলেন, মঙ্গলবার বন্যায় আক্রান্তদের সহায়তায় তহবিল সংগ্রহে একটি ‘লাইভ টেলিথোন’ করতে চান ইমরান খান। এজন্য সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরী। যুক্তিতর্ক শোনার পর বিচারক আতহার পেমরার নিষেধাজ্ঞা স্থগিত করেন।

সূত্র : এআরওয়াই নিউজ ও ডন
spot_img
spot_img
spot_img

সর্বশেষ