সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা সফর ও ব্রিকস সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে কথা বলার পাশাপাশি গণমাধ্যম-কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার (২৭ আগস্ট) সাউথ আফ্রিকা থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। সম্মেলনে যোগ দিতে গত ২২ আগস্ট দেশটির রাজধানী জোহানেসবার্গ যান তিনি। এই সফরে ব্রিকস সম্মেলনে বক্তব্য দেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী চীন, ব্রাজিল, মোজাম্বিক, তানজানিয়া ও ইরানের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া রাশিয়া ও সৌদি আরবের পররাষ্টমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রীর।
বিশ্বের উদীয়মান অর্থনীতি দেশগুলোর জোট ব্রিকস গ্রুপ অব নেশনসে সদস্য করার জন্য আরও ছয়টি দেশকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দেশের মধ্যে রয়েছে- আর্জেন্টিনা, মিশর, ইরান, ইথিওপিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
ব্রিকসের সদস্য দেশগুলোর জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশ। বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের এক চতুর্থাংশ হয় এই দেশগুলোতে। প্রায় ৪০টি দেশ এই জোটে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে এবং ২২টি দেশ আনুষ্ঠানিক আবেদন জানিয়েছিল।











