spot_img

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু গ্রেপ্তার

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে রাজধানীর গুলশান এলাকা গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২৮ আগষ্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে গুলশান-১ এর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় করা মামলায় টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে জাতীয় সংসদের নির্বাচনে রংপুর-৪ আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন টিপু মুনশি। ২০১৮ সালে সংসদ নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ