spot_img

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে| মৃতদের মধ্যে করোনা আক্রান্ত একজন এবং উপসর্গ নিয়ে মারা যান পাঁচজন।

এর মধ্যে ময়মনসিংহের তিনজন, নেত্রকোনা, জামালপুর ও গাজীপুরের একজন করে রয়েছে।

করোনা আক্রান্তে মৃত ব্যক্তি হলেন- জামালপুর মেলান্দহ উপজেলার মাস্টার (৫০)। এছাড়াও ময়মনসিংহ সদরের আনোয়ারা (৭৫), ফুলপুর উপজেলার আজিজুর (৮০), মুক্তাগাছা উপজেলার শামসুল হক (৪০), নেত্রকোনা সদরের হাসান মিয়া (৭০) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার আব্দুল বারেক (৬৫) করোনা উপসর্গ নিয়ে মারা যান।

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১২২ জনের মৃত্যু হল। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ