spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫১

রাজধানী ঢাকায় ডিএমপির মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় আটককৃতদের কাছ থেকে ২ হাজার ২৯৭ ইয়াবা, ১০৯ গ্রাম হেরোইন, ২৮ কেজি ২৬১ গ্রাম গাঁজা, ৪০টি ইনজেকশন ও ৪১ লিটার (২৫ বোতল) দেশি মদ জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আটক আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ