spot_img
spot_img

র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আমেরিকার অবস্থান পরিবর্তন হয়নি: মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন- র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন আমেরিকার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ-সিজিএস আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়াটা কোনো শাস্তি নয়। তারা যেন তাদের আচরণ পরিবর্তন করে, সেজন্যই দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে। কাজ করছে। আমরা আশা করছি, র‍্যাবের আচরণ পরিবর্তন হবে।

অপর এক প্রশ্নের উত্তরে পিটার হাস বলেন, ইন্দো প্যাসিফিক কৌশল- আইপিএসে বাংলাদেশের যোগ দেওয়া না দেওয়াটা কোনো বিষয় নয়। কেননা এটা একটি নীতি। এটা বাংলাদেশ কিভাবে নেয়, সেটাই দেখার বিষয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ