দুর্গাপূজায় জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, জঙ্গি হামলার ঝুঁকি নিয়ে কাজ করা হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপেই ২৪ ঘণ্টা পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে।
তিনি আরও বলেন, ৫০ জন ছেলে ঘর ছেড়েছে। তাদের বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে।










