spot_img

বিএনপি ক্ষমতায় এলে দেশ গিলে খাবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় রিজার্ভই ছিল না। তারা রিজার্ভ খেয়ে ফেলেছিল। বিএনপি এদেশের অর্থনীতি গিলে ফেলেছে, মুক্তিযুদ্ধের চেতনা-আদর্শ গিলে ফেলেছে। এবার যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে দেশ গিলে খাবে। তাই বিএনপি থেকে সাবধান। বড় লোকের বাসার সামনে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। আমরা বলছি, বিএনপি হইতে সাবধান।

শনিবার (২৯ অক্টোবর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরনো মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে। গণতন্ত্র হরণ করবে। বিএনপির সাথে জনগণ নেই। যতই নাচানি করেন, লাফালাফি করেন, দুবাই থেকে টাকা আসে। খোঁজ পেয়েছি। ব্যবস্থা হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে, তারা যত চেঁচামেচিই করুক, যত সমাবেশ করুক, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বিজয়ী হবে।

তিনি বলেন, রংপুরে একটা সমাবেশ হচ্ছে। কত রঙ্গ দেখাইলা রে জাদু। রঙ বেরঙের নাটক। তিনদিন আগে রংপুরে সবাইকে এনে শুয়ে আছে। বাড়ির ছাদের ওপর, গুদাম ঘরে শুয়ে আছে। ফখরুল সাহেবের খবর কী? তিনি টাকার গুদামে ঘুমাইয়ে আছেন। টাকা রে টাকা, ঢাকা জেলা সম্মেলনে কত লোক হয়েছে, খবর নেন। ঢাকার ছবি দেখুন। আমাদেরটাও দেখুন। চট্টগ্রামের পলোগ্রাাউন্ডে শেখ হাসিনা যাবেন, দশ লাখ লোক দেখাবো। খেলা হবে, খেলা হবে আন্দোলনে, নির্বাচনে, ভোট চুরির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভুয়া ভোটার বানানোর বিরুদ্ধে খেলা হবে। টাকা উড়ে মহল্লায়, টাকার খেলা হবে না। সাম্প্রদায়িক, খুনির সরকারের হাতে গণতন্ত্র নিরাপদ নয়, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা নিরাপদ নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ