spot_img
spot_img

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ফল নিজেদের অনুকূলে নিতে বিএনপি চেষ্টা করছে: গোলাম পরওয়ার

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনের ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে বিএনপি, এমন দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীতে গণমাধ্যমের কাছে তিনি এ দাবি করেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। প্রশাসনের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। তার দাবি, আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি ব্যর্থ হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। এর আগে বুধবার (২৮ অক্টোবর) দুপুর থেকে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়।

নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য ও ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাচন অনুসন্ধান কমিটি, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছেন। চার বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ জন দেশি-স্থানীয় পর্যবেক্ষকের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করার কথা রয়েছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। তার প্রতীক ধানের শীষ। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন দাঁড়িপাল্লা প্রতীকে।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী বটগাছ প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ