spot_img

ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: ইউরোপীয় ইউনিয়ন

ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের হত্যাকাণ্ডকে ‘অপরাধমূলক পদক্ষেপ’ ও ‘মানবাধিকারের লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার এক বিবৃতিতে ইইউ এই নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, “২০২০ সালের ২৭ নভেম্বর আবসার্দ শহরে ধারাবাহিক এক সহিংস হামলায় একজন ইরানি সরকারি কর্মকর্তা ও কয়েকজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এটি একটি অপরাধী পদক্ষেপ, যা সেই মানবাধিকারের পরিপন্থী যার প্রতি ইইউ সম্মান প্রদর্শন করে।’

বিবৃতিতে শুক্রবারের হামলায় নিহতদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

এদিকে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড ইরানের পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদের হত্যার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, “সশস্ত্র সংঘর্ষ ছাড়া সীমান্ত অতিক্রমী পরিকল্পিত হত্যাকাণ্ড জাতিসংঘ ঘোষণা ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।”

ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনবিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে শুক্রবার সন্ধ্যায় এক সন্ত্রাসী হামলায় নিহত হন। তেহরানের অদূরে দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরের একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফাখরিজাদে’কে বহনকারী গাড়িতে হামলা চালায়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ