ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমীরুল মু’মিনীন ও সর্বোচ্চ নেতা মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলা না করা, যথাযথভাবে অর্পিত দায়িত্ব পালন, মুজাহিদদের অবস্থা সম্পর্কে খোঁজখবর রাখা এবং জনগণের সঙ্গে সদাচরণ করার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতার সভাপতিত্বে নিরাপত্তা কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা কমিশনের সদস্যদের পাশাপাশি বৈঠকে প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ এবং অর্থনৈতিক বিষয়ক ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দও উপস্থিত ছিলেন।
বৈঠকে কমিশনের আগের অধিবেশনে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং প্রস্তাবিত পরিকল্পনাগুলো অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগগুলোকে অনুমোদিত পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলা না করা, যথাযথভাবে অর্পিত দায়িত্ব পালন, মুজাহিদদের অবস্থা সম্পর্কে খোঁজখবর রাখা এবং উত্তম নৈতিক আচরণের মাধ্যমে জনগণের সঙ্গে মেলামেশার বিষয়ে জোরালো নির্দেশ দিয়েছেন।
সূত্র : পাজওয়াক আফগান নিউজ











